ভর্তি প্রক্রিয়া এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
আপনাকে বা আপনার প্রিয়জনকে একটি নিরাপদ ও সহায়ক পরিবেশে সানন্দে
বরণ করে নেওয়ার সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া।
আমাদের সহজ ও সুশৃঙ্খল ভর্তি প্রক্রিয়া
একটি সহজ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে আপনাকে সঠিক দিকনির্দেশনা দিতে আমরা সবসময় পাশে আছি।
প্রাথমিক অনুসন্ধান ও পরিদর্শন (ইনকয়ারি অ্যান্ড ট্যুর)
আপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে এবং আমাদের প্রতিষ্ঠানটি স্বচক্ষে ঘুরে দেখার আমন্ত্রণ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন।
ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (চিকিৎসা মূল্যায়ন)
আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রয়োজনীয় সেবা ও পরিচর্যার সঠিক চাহিদা নির্ধারণে সার্বিক ক্লিনিক্যাল মূল্যায়ন সম্পন্ন করেন।
আর্থিক পরামর্শ (ফাইন্যান্সিয়াল কনসালটেশন)
আমরা খরচের যাবতীয় বিষয়াবলি পর্যালোচনার পাশাপাশি অন্তর্ভুক্ত সেবাসমূহ এবং এর গুরুত্ব আপনাকে সহজভাবে বুঝতে সাহায্য করব।
প্রয়োজনীয় কাগজপত্র ও চুক্তি সম্পাদন (ডকুমেন্টেশন অ্যান্ড এগ্রিমেন্ট)
প্রয়োজনীয় নথিপত্র বা ফর্ম পূরণ সম্পন্ন করুন এবং আপনার ভর্তি নিশ্চিত করুন।
শুভ আগমন ও আবাসন শুরু (ওয়েলকাম অ্যান্ড মুভ-ইন)
আমাদের অভিজ্ঞ টিম ভর্তি বা ওঠার দিনটিতে সবকিছুর সার্বিক সমন্বয় করবে এবং আপনাকে বা আপনার প্রিয়জনকে তাঁদের নতুন ঠিকানায় উষ্ণ অভ্যর্থনা জানাবে।
ভর্তির যোগ্যতা ও শর্তাবলী (এলিজিবিলিটি ক্রাইটেরিয়া)
- সম্ভাব্য নিবাসী হিসেবে সেই সকল প্রবীণ বা অবসরপ্রাপ্ত ব্যক্তিগণ যোগ্য বলে বিবেচিত হবেন, যাঁরা মর্যাদাপূর্ণ, নিরাপদ ও সহায়ক এক পরিবেশে বসবাস করতে চান— তিনি স্বাধীনভাবে জীবনযাপন করছেন, একাাকিত্বে ভুগছেন, কিংবা তাঁর বিশেষ সেবানির্ভর সহায়তার প্রয়োজন।
- একটি যৌথ কমিউনিটি পরিবেশে সবার সাথে মিলেমিশে বসবাস করার মানসিকতা থাকতে হবে এবং সকল নিবাসীর জন্য একটি শান্ত ও মনোরম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রণীত নিরাপত্তা, স্বাস্থ্য ও প্রাঙ্গণ সংক্রান্ত যাবতীয় নীতিমালা মেনে চলতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র (রিকোয়ার্ড ডকুমেন্টস)
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা পাসপোর্টের সত্যায়িত কপি।
- সাম্প্রতিক চিকিৎসাসংক্রান্ত নথিপত্র এবং চিকিৎসকের প্রতিবেদন (মেডিকেল রিপোর্ট)।
- জরুরি যোগাযোগের প্রয়োজনীয় তথ্যসমূহ।
আপনার পরিবারের জন্য উপযুক্ত বাড়িটি খুঁজে নিন।
আমাদের বিশেষজ্ঞ দলের সাথে কথা বলুন এবং আমাদের প্রিমিয়াম সুবিধাসমূহ সরাসরি দেখে নিন।
- বিনামূল্যে পরামর্শ
- কোনো বাধ্যবাধকতা নেই
সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQ)
1. জেবিএফআরএইচ (JBFRH) কোথায় অবস্থিত এবং ঢাকা মূল শহর থেকে এখানে যাতায়াত ব্যবস্থা কেমন?
জেবিএফআরএইচ (JBFRH) পূর্বাচলে জলসিঁড়ি আবাসন প্রকল্পের কাছে অবস্থিত, যা ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের দূরত্বে। এটি শহরের কোলাহল থেকে দূরে একটি শান্ত ও সবুজ পরিবেশ প্রদান করে, যেখানে পরিবারের সদস্যরাও সহজে যাতায়াত করতে পারেন।
2. জেবিএফআরএইচ (JBFRH)-এ বসবাসের খরচ কত?
আমাদের ৭০০ বর্গফুটের সম্পূর্ণ ফার্নিশড স্টুডিও অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া সর্বনিম্ন ১,০০,০০০ টাকা থেকে শুরু। নিবাসীর ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সেবা বা সহায়তার পরিমাণের ওপর ভিত্তি করে চূড়ান্ত মাসিক ফি নির্ধারণ করা হয়।
3. মাসিক ফি-এর মধ্যে কোন কোন সুবিধা অন্তর্ভুক্ত?
মাসিক প্যাকেজের মধ্যে আবাসন, হাউসকিপিং (ঘর পরিষ্কার-পরিচ্ছন্নতা), মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ), কমিউনিটি সুবিধাসমূহ (জিমন্যাশিয়াম, সুইমিং পুল, সিনেমা থিয়েটার, লাইব্রেরি) ব্যবহারের সুযোগ এবং দৈনিক খাবার সেবা অন্তর্ভুক্ত। বিশেষায়িত চিকিৎসা সেবা, সার্বক্ষণিক কেয়ার প্যাকেজ এবং ব্যক্তিগত ওষুধপত্রের খরচ স্বাস্থ্য পরীক্ষার ওপর ভিত্তি করে আলাদাভাবে নির্ধারণ করা হয়।
4. প্রতিষ্ঠানে অন-সাইট (ভেতরে) কী কী চিকিৎসা সেবা চালু রয়েছে?
জেবিএফআরএইচ (JBFRH)-এ একটি ২৪/৭ জেরিয়াট্রিক (প্রবীণ চিকিৎসাসেবা) হাসপাতাল রয়েছে, যেখানে সার্বক্ষণিক প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কেয়ারগিভারবৃন্দ নিয়োজিত থাকেন। এখানকার চিকিৎসাসুবিধার মধ্যে রয়েছে আইসিইউ (ICU), স্টেপ-ডাউন ইউনিট (SDU), ডায়ালাইসিস সেন্টার, প্যালিয়াটিভ কেয়ার এবং হসপিস কেয়ার।
5. মেমোরি কন্ডিশন বা ডিমেনশিয়ায় আক্রান্ত বাসিন্দাদের জন্য কি কোনো বিশেষায়িত সহায়তা বা কেয়ার সুবিধা রয়েছে?
হ্যাঁ, জেবিএফআরএইচ (JBFRH) আলঝেইমার্স বা নিউরোলজিক্যাল/মেমোরিজনিত সমস্যায় আক্রান্ত বাসিন্দাদের জন্য বিশেষায়িত, সহমর্মিতাপূর্ণ এবং নিরাপদ সেবা প্রদান করে।
6. খাবারের ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়?
পুষ্টিবিদদের দিকনির্দেশনায় শেফদের প্রস্তুতকৃত পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা নিবাসীর ব্যক্তিগত খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তৈরি। এই খাবারগুলো সাধারণ ডাইনিং লাউঞ্জে বসে গ্রহণ করা যায় অথবা সরাসরি নিজস্ব প্রাইভেট সুটে পরিবেশন করা হয়। সকালের নাশতা, দুপুরের খাবার এবং রাতের খাবারের পাশাপাশি একাধিকবার চা-নাস্তার ব্যবস্থা রয়েছে। বাসিন্দারা যেকোনো সময় তাঁদের খাবারের পছন্দ জানিয়ে দিতে পারেন।
7. কী কী বিনোদনমূলক সুবিধা এবং সামাজিক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে?
একাকীত্ব দূর করার জন্য বাসিন্দাদের ব্যবহারের জন্য রয়েছে আউটডোর পুল, জ্যাকুজি, সনা, স্টিম বাথ, ফিটনেস সেন্টার, সিনেমা থিয়েটার, লাইব্রেরি, ইনডোর গেমস, প্রার্থনার স্থান এবং স্টাফদের আয়োজনে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান— যেমন আকর্ষণীয় ক্রুজ ও পিকনিকের ব্যবস্থা।
8. পরিবারের সদস্যরা কি বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করতে, তাঁদের খোঁজখবর নিতে অথবা প্রয়োজনে কিছুদিনের জন্য তাঁদের সাথে অবস্থান করতে পারবেন?
পরিবার ও পরিজনেরা সব সময়ই আমন্ত্রিত এবং যেকোনো সময়েই এসে দেখা করতে পারেন। এ ছাড়া পরিবার ও সন্তানরা আমাদের ডেডিকেটেড ‘রেসিডেন্ট মনিটরিং অ্যাপ’-এর মাধ্যমে তাঁদের প্রিয়জনের শারীরিক খোঁজখবর এবং স্বাস্থ্যসংক্রান্ত নিয়মিত তথ্য পেতে পারেন। আবাসন সুবিধা থাকা সাপেক্ষে এবং কাস্টম স্টে প্যাকেজের আওতায় প্রবীণদের সাথে পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থাও করা সম্ভব।
